এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য না দিলে আইনি ব্যবস্থা গ্রহণের হুসিয়ারী দিয়েছে এনটিআরসিএ। ৭ কর্মদিবসের মধ্যে শিক্ষকদের তথ্য দিতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য না দিলে আইনি ব্যবস্থা
এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক ও এমপিওভুক্ত শূন্য পদের তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তথ্য প্রেরণে কোন ধরণের ব্যত্যয় হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
সম্প্রতি এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি থেকে এমন তথ্য জানা গেছে।
এনটিআরসিএ প্রেরিত চিঠিতে প্রতিষ্ঠান প্রধানদের যা বলা হয়েছে
এনটিআরসিএ কর্তৃক প্রেরিত চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এনটিআরসিএ-এর জাল সনদের খবর কর্তৃপক্ষের নজরে আসায় জাল নিবন্ধন সনদ শনাক্তকরণের জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত পদে কর্মরত নিবন্ধনধারী শিক্ষকদের নিবন্ধন সনদসমূহ যাচাই করা প্রয়োজন।
প্রতিষ্ঠানের প্রধান ও সহঃ প্রধানসহ এমপিওভুক্ত সকল শিক্ষকদের তথ্য, এমপিওভুক্ত শূন্য পদের তথ্য , প্রতিষ্ঠানের নভেম্বর ২০২৫-এর এমপিও শীট, এমপিও পদে কর্মরত নিবন্ধনধারী সকল শিক্ষকদের নিবন্ধন সনদসমূহের রঙিন/স্পষ্ট ফটোকপি সত্যায়িত করে প্রতিষ্ঠানের সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত অগ্রায়ণপত্রসহ ৭ (সাত) কার্যদিবসের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
তথ্য পাঠানো ঠিকানা: চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (৪র্থ তলা), ৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০।
আরো দেখুন:

অতিথপুর আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়(১১২৯২৫), বারহাট্টা, নেত্রকোনা
সহকারী প্রধান শিক্ষকের পদ টি দীর্ঘদিন যাবত খালি থাকার পরও ৮ম গণবিজ্ঞপ্তিতে শূন্য দেখান নি প্রধান শিক্ষক। এমতাবস্তায় যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।