ইবতেদায়ী মাদ্রাসার উপবৃত্তি নিয়ে অধিদপ্তরের নির্দেশনা

ইবতেদায়ী মাদ্রাসার উপবৃত্তি নিয়ে নিয়ে নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ে উপবৃত্তি দেয়ার জন্য চাহিদা মেন্যু থেকে চাহিদা প্রস্তুতকরণের সময় বাড়ানো হয়েছে। প্রতিষ্ঠান প্রধানরা বর্ধিত সময়ে ১৮ জানুয়ারি পর্যন্ত এ চাহিদার তথ্য দিতে পারবেন।

১২ জানুয়ারি সোমবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি সব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও অনুদানভুক্ত সব ইবতেদায়ি মাদরাসা প্রধানদের পাঠানো হয়েছে।

মাদ্রাসা অধিদপ্তরের চিঠিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ে উপবৃত্তি দেয়ার কার্যক্রম চলমান রয়েছে। এই লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান mesp.finance.gov.bd লিংকে প্রবেশ করে চাহিদা তৈরির ক্ষেত্রে চাহিদা মেন্যু থেকে শিক্ষার্থীর যাবতীয় তথ্য দেবেন।

এ সংক্রান্ত নমুনা কপি বা চাহিদা ইউজার ম্যানুয়াল সংযুক্ত রয়েছে। অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ে উপবৃত্তি দেয়ার লক্ষ্যে চাহিদা মেন্যু থেকে চাহিদা দেয়ার সময়সীমা ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আরো দেখুন:

এমপিওভুক্ত শিক্ষকের বদলি বিষয়ে সুখবর দিন মন্ত্রণালয়

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য না দিলে আইনি ব্যবস্থা

নিউজ ডেস্ক এডিটর

বার্তা বিভাগ: Teacher News BD

টিচার নিউজ এডিটর ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক বিষয়ক সংবাদ। বোর্ড-বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল সহ এমপিও তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।

মন্তব্য করুন

Follow Us