সরকারি, আধা সরকারি, স্বয়ত্তশাসিত ও আধা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের অফিসের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
২০২৬ সালের সরকারি অফিসের সময়সূচী (নতুন অফিস টাইম প্রজ্ঞাপন)
দেশের সব সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। জোহরের নামাজ ও দুপুরের খাবারের জন্য বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
তবে শুক্রবার ও শনিবার পূর্বের মত সাপ্তাহিক ছুটি থাকছে। এছাড়া সরকারি ছুটির তালিকায় থাকা দিবসগুলোতে অফিস বন্ধ থাকবে।
৪ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ শনিবার অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন সময়সূচির প্রজ্ঞাপন জারি করেন।
৫ এপ্রিল থেকে সরকারি অফিসের নুতন সময়সূচী কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
সরকারি অফিস টাইম সংক্রান্ত প্রজ্ঞাপন (৯টা-৪টা)
বাংলাদেশের সরকারি অফিসগুলো ইতোপূর্বে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকতো। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০২৬ সালের ৫ এপ্রিল থেকে সরকারি অফিস টাইম নির্ধারণ করা হয় ৯টা থেকে ৪টা পর্যন্ত।
তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
আরো দেখুন:

