ভোকেশনাল জেএস এসএসসি ছুটির তালিকা ২০২৬

২০২৬ সালের ভোকেশনাল ছুটির তালিকা ও শিক্ষা বর্ষপঞ্জি (জেএস, এসএসসি শিক্ষাক্রম) প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

এবারে মাধ্যমিক পর্যায়ের কারিগরির ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান সাপ্তাহিক দুই দিন ছুটি সহ মোট ১৬০ দিন বন্ধ থাকবে।

২০২৬ সালের কারিগরি বোর্ড ভোকেশনাল জেএস এসএসসি ছুটির তালিকা

কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ভোকেশনালের জেএস ও এসএসসি সমমানের ছুটির তালিকা ও শিক্ষাক্রমের বর্ষপঞ্জি প্রকাশ করা হয়েছে।

কারিগরি বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মোঃ আনোয়ারুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, ভোকেশনালের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশের তথ্য নিশ্চিত করা হয়েছে।

বোর্ডের ওয়েবসাইটে (www.bteb.gov.bd) ৩০ ডিসেম্বর তারিখে, ভোকেশনালের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করা হয়।

কারিগরি বোর্ড ভোকেশনাল শিক্ষা বর্ষপঞ্জিতে শ্রেণি শিক্ষাক্রমের কার্য দিবস, ছুটির দিবস গুলোকে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে।

২০২৬ সালের ছুটির তালিকায় শুক্রবার ও শনিবার সহ মোট ১৬০ দিন প্রতিষ্ঠান ছুটি থাকবে বলে জানানো হয়েছে। মোট কার্য দিবস (ক্লাস) হবে ২০৫ দিন।

২০২৬ সালের ভোকেশনালের শিক্ষাবর্ষ ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ খ্রি পর্যন্ত। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভোকেশনালের চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।

জেএস, এসএসসি কেন্দ্র আছে এমন প্রতিষ্ঠানে, পরীক্ষার দিন ব্যতিত সকল কার্যদিবসে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে।

ছুটি কালীন সময়ে অনুষ্ঠিতব্য ভর্তি ও পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রতিষ্ঠান খোলা রাখতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোকেশনালের মাস ভিত্তিক ছুটির তালিকা ও শিক্ষা বর্ষপঞ্জি

২০২৬সালের ভোকেশনালের (জেএস, এসএসসি) মাস ভিত্তিক ছুটির তালিকা ও শিক্ষা বর্ষপঞ্জি দেখুন নিচের একাডেমিক ক্যালেন্ডারের ছবি থেকে।

ভোকেশনাল জেএসসি এসএসসি ও দাখিল ছুটির তালিকা ২০২৬
vocational holyday 2

২০২৬ সালের জেএসসি, এসএসসি ও দাখিল শিক্ষাক্রমের ছুটির তালিকা দেখতে অসুবিধা হলে, বোর্ডের ওয়েবসাইট হতে মূল তালিকা দেখুন এখান থেকে

কারিগরির ভোকেশনাল ছুটির তালিকা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

২০২৬ সালের সরকারি বেসরকারি কলেজ ছুটির তালিকা

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৬

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা বোর্ড

নিউজ ডেস্ক এডিটর

বার্তা বিভাগ: Teacher News BD

টিচার নিউজ এডিটর ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক বিষয়ক সংবাদ। বোর্ড-বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল সহ এমপিও তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।

মন্তব্য করুন

Follow Us