নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৬

২০২৬ সালের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। ছুটির তালিকায় মোট ৬৪ দিন ছুটি রাখা হয়েছে যা গত বছরের ১২ দিন কম। এছাড়া সাপ্তাহিক ছুটি হিসাবে শুক্র ও শনিবার বহাল রাখা হয়েছে।

২০২৬ সালের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা

২০২৬ সালের দেশের সকল সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত দুইদিন ছুটি রাখা হয়েছে।

২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই ছুটির তালিকা প্রকাশ করে। নিচের অনুচ্ছেদে ছুটির তালিকা সংযুক্ত করা হয়েছে।

রমজান মাসের নিম্ন ও মাধ্যমিক স্কুলের ছুটি

রমজান মাসে মাধ্যমিক স্কুলগুলোয় দীর্ঘ সময় পর্যন্ত বন্ধ থাকবে। ৮ মার্চ থেকে রমজান, ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ২৬ মার্চ পুনরায় ক্লাস শুরু হবে।

আরো যেসব দিনে স্কুল ছুটি থাকবে

দুর্গাপূজায় এবার ৫ দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে লক্ষ্মী পূজা, প্রবারণা পূর্ণিমা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি আছে। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।

মাধ্যমিক স্কুলের বিভিন্ন শ্রেণির পরীক্ষার সময়সূচী

স্কুলের অর্ধ-বার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত। আর ফল প্রকাশ করতে হবে ২৯ জুলাই।

এসএসসি নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ হবে ১৮ নভেম্বরের মধ্যে। বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত। এ পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে।

নিচের অনুচ্ছেদে মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকার পিডিএফ কপির ইমেজ ভার্সন দেখুন।

মাধ্যমিক বিদ্যালয় ছুটির তালিকা ২০২৬

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা

আরো দেখুন: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস (নিয়মিত অনিয়মিত)

নিউজ ডেস্ক এডিটর

বার্তা বিভাগ: Teacher News BD

টিচার নিউজ এডিটর ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক বিষয়ক সংবাদ। বোর্ড-বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল সহ এমপিও তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।

মন্তব্য করুন

Follow Us