২০২৬ সালের নিয়মিত ও অনিয়মিত এইচএসসি পরীক্ষার্থীদের কোন সিলেবাসে হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছিলো। তবে শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ সংশয় দূর করেছে। নিয়মিতদের পূর্ণাঙ্গ সিলেবাসে আর অনিয়মিতদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২৬ সালের নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার সিলেবাস
২০২৬ সালের এইচএসসি আলিম সমমান পরীক্ষা মে অথবা জুন মাস থেকে শুরু হতে পারে। তবে কোন সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তা নিয়ে সংশয় ছিলো। তবে ১১ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখের এক বিজ্ঞপ্তিতে, সিলেবাসের বিষয়টি স্পষ্ট করেছে।
কেবলমাত্র ২০২৬ সালে যারা অনিয়মিত হিসাবে বা মানোন্নয়নের জন্য এইচএসসি পরীক্ষা দিবেন, তাদের পূর্বের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করা হবে। এ বিষয়ে ঢাকা বোর্ডে ১১ ডিসেম্বর তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
আর যারা নিয়মিত পরীক্ষার্থী হিসাবে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিতে হবে। গত ২৩ জুন তারিখের ঢাকা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত শিক্ষার্থীদের পূর্নাঙ্গ সিলেবাস ও পূর্ণ সময়ের পরীক্ষা গ্রহণ করা হবে।
যে কারণে এইচএসসি আলিম সমমান পরীক্ষা দুই সিলেবাসে
২০২৬ সালের দুই ধরণের এইচএসসি আলিম সমমান পরীক্ষার্থী থাকবে। এক. নিয়মিত দুই. অনিয়মিত অথবা মানোন্নয়ন পরীক্ষার্থী। নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা হবে পুরো সিলেবাসে। আর অনিয়মিত হিসাবে বা মান্নোয়নের জন্য পরীক্ষা দিবেন তাদের পরীক্ষা হবে পূর্বের পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে।
গতবারের এইচএসসি আলিম সমমানের পরীক্ষা হয়েছিলো সংক্ষিপ্ত সিলেবাসে। যেসব শিক্ষার্থী গতবারের পরীক্ষায় ফেল করেছে বা মানোন্নয়নের জন্য পরীক্ষা দিবে, তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরো দেখুন:
এইচএসসি নাম্বার সহ মার্কশিট রেজাল্ট ২০২৫ (hsc result marksheet)

