মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে, জানানো স্বাস্থ্য অধিদপ্তর। ১৪ ডিসেম্বর তারিখে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। অনলাইনে result.dghs.gov.bd ওয়েবসাইটে এমবিবিএস ও বিডিএস ১ম বর্ষের ভর্তি রেজাল্ট দেখা যাবে।
মেডিকেল এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে, জানানো স্বাস্থ্য অধিদপ্তর
মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে? উত্তরে রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখের বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ১৪ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা রেজাল্ট প্রকাশ করা হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
১৩ ডিসেম্বর সাংবাদিকের প্রশ্নের উত্তরে মেডিকেল ভর্তি রেজাল্ট প্রকাশের তারিখের বিষয়টি উল্লেখ করেছেন। ১৫ ডিসেম্বর এই রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে।
এর আগে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমিন, ১৫ তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশের কথা বলেছিলেন।
অধ্যাপক রুবীনা ইয়াসমিন বলেন, ‘প্রতিবছরের ন্যায় এবারও দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে। আগামী সোমবারের মধ্যে মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। সারাদেশ থেকে ওএমআর শিটগুলো আসা শুরু হয়েছে। সবগুলো শিট পাওয়ার পর ফল প্রকাশের দিনক্ষণ বলা যাবে।
এ বিষয়ে অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর বলেন, সার্বিকভাবে ভর্তি পরীক্ষা সুষ্ঠু হয়েছে।পরীক্ষা ৯৮.২২ শতাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ১.৭৮ শতাংশ। ভর্তি পরীক্ষার ফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। দেশের ১৭টি কেন্দ্র এবং ৪৯টি ভেন্যুতে একযোগে এমবিবিএস ও বিডিএস ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে ১ লাখ ২২ হাজার ৬৩২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। সরকারি-বেসকারি মিলিয়ে মেডিকেল ও ডেন্টালে মোট আসন ১৩ হাজার ৫১টি।
যেভাবে দেখা যাবে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট
অনলাইনে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের (https://result.dghs.gov.bd) ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা নিজ নিজ রেজাল্ট দেখতে পারবেন।
অধিদপ্তরের ভর্তি রেজাল্ট সার্চ পাতায় নিজ নিজ রোল নাম্বার দিয়ে সার্চ করলে পরীক্ষার্থীরা রেজাল্ট পেয়ে যাবে। এছাড়া সরকারি মেডিকেল ও ডেন্টালে ১ম মেধাতালিকায় যারা নির্বাচিত হবেন, তাদের পিডিএফ তালিকা অধিদপ্তরের ওয়েবসাইটে দেখা যাবে।
আরো দেখুন:
এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

