২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। ৭ জানুয়ারি তারিখে ভর্তি রেজাল্ট প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত রেজাল্ট https://acas.edu.bd/ ওয়েবসাইটে দেখা যাবে।
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি রেজাল্ট প্রকাশ ৭ জানুয়ারি ২০২৬ তারিখে
৭ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ বুধবার কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে। ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, গুচ্ছের ভর্তি রেজাল্ট প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান জানান, আগামী ৭ জানুয়ারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ৩ জানুয়ারি দুপুর ২টটা থেকে ৯টি বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা শুরু হয়। এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা চলে দুপুর ৩টা পর্যন্ত। এবারে সকল বিশ্ববিদ্যালয় মিলিয়ে সিট রয়েছে ৩ হাজার ৭০১টি। আর ভর্তি পরীক্ষা দিয়েছেন ৮৮ হাজারের বেশী শিক্ষার্থী।
অনলাইনে কৃষি গুচ্ছের ভর্তি রেজাল্ট দেখার নিয়ম
ভর্তি রেজাল্ট প্রকাশের পর থেকে অনলাইনে কৃষি গুচ্ছের ভর্তি রেজাল্ট দেখা যাবে। ভর্তি ওয়েবসাইটে (https://acas.edu.bd/signin) সাইন ইন করে শিক্ষার্থীরা নিজ নিজ রেজাল্ট দেখতে পারবেন।
এক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীর টিন ও পাসওয়ার্ডের প্রয়োজন হবে। নিজ নিজ প্রফাইলে সাইন ইন করে, ভর্তি রেজাল্ট স্কোর ও কোন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত হয়েছেন তা দেখা যাবে।
আরো দেখুন:

