কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ করা হয়েছে। কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের acas.edu.bd ভর্তি ওয়েবসাইট থেকে আসন বিন্যাস দেখা যাবে। কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস: acas admission seat plan 2025-2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত ৯ কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। ২৮ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখে গুচ্ছের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসন বিন্যাস ও কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়।

কৃষি গুচ্ছের ভর্তি ওয়েবসাইট (https://acas.edu.bd) থেকে ভর্তি পরীক্ষার সিট প্লানের পিডিএফ কপি ডাউনলোড করা যাচ্ছে। এখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসন বিন্যাস ও কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার তথ্য দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২৭ ডিসেম্বর থেকে গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে। ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। ৩ জানুয়ারি শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সমন্বিত কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সিট প্লান দেখুন

কৃষি গুচ্ছের সিট প্লানের পিডিএফ কপি ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিচের লিংক থেকে পরীক্ষার সিট প্লানের কপি সংগ্রহ করা যাবে।

উপরের লিংকটি কপি করে ব্রাউজারের  অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন। কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটের নোটিশ পাতা ওপেন হলে, বিশ্ববিদ্যালয় ভিত্তিক সিট প্লান দেখতে পাবেন। কোন কেন্দ্রে কোন কক্ষে আপনার সিট পড়েছে তা দেখুন।

কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস দেখতে অসুবিধা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

নিউজ ডেস্ক এডিটর

বার্তা বিভাগ: Teacher News BD

টিচার নিউজ এডিটর ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক বিষয়ক সংবাদ। বোর্ড-বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল সহ এমপিও তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।

মন্তব্য করুন

Follow Us