ছুটির তালিকা: ২০২৬ সালের যেসব দিনে সরকারি অফিস বন্ধ

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এবারে সকল সরকারি অফিসে সাধারণ ছুটি থাকবে মোট ১৪ দিন। যেসব দিবসের কারণে, যে দিন ও তারিখে সরকারি অফিস বন্ধ থাকবে তা জানুন।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা: যেসব দিনে সরকারি অফিস বন্ধ

জনপ্রশাসন মন্ত্রনালয় ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ছুটির পিডিএফ কপি প্রকাশ  করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুসারে ২০২৬ সালে সাধারণ ছুটি থাকবে মোট ১৪ দিন। এবারও সরকারের নির্বাহী আদেশে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রকাশিত সরকারি ছুটির তালিকা অনুসারে ২০২৬ সালে সরকারি অসিস ছুটি থাকবে। অর্থাৎ এসব দিন ও তারিখে দেশের সকল সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া সাপ্তাহিক ছুটি হিসাবে শুক্রবার ও শনিবার সরকারি অফিস বন্ধ থাকেব।

যেসব দিন ও তারিখে সরকারি অফিস বন্ধ থাকবে

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে দুই দিনের সরকারি ছুটি থাকবে। ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শব-ই-বরাত উপলক্ষে সরকারি অফিসে ছুটি থাকবে। ২১ ফেব্রুয়ারি (শনিবার) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি অফিস বন্ধ থাকবে।

মার্চ মাসে বিভিন্ন দিবস ও ঈদ উপলক্ষে সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ১৭ মার্চ (মঙ্গলবার) শব-ই-কদর, ২০ মার্চ (শুক্রবার) জুমাতুল বিদা এবং ২১ থেকে ২৫ মার্চ (শনিবার থেকে বুধবার) ঈদুল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে টানা ৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা ও জাতীয় দিবসে সরকারি ছুটি থাকবে।

বছরের এপ্রিল মাসে দুই দিন সরকারি অফিস বন্ধ থাকবে। ১৩ এপ্রিল (সোমবার) চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল (মঙ্গলবার) বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি থাকবে।

মে মাসে ঈদুল আজহা সহ অন্যান্য দিবসের কারণে সরকারি অফিস বন্ধ থাকবে। ১ মে (শুক্রবার) মহান মে দিবস এবং ৭ মে (বৃহস্পতিবার) বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এই মাসে ২৮ মে (বৃহস্পতিবার) থেকে ২ জুন (মঙ্গলবার) পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে ৬ দিনের ছুটি দেওয়া হয়েছে।

জুন মাসে ২৬ জুন (শুক্রবার) পবিত্র আশুরা উপলক্ষে ছুটি থাকবে। আগস্ট মাসে ৫ আগস্ট (বুধবার) জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং ২৬ আগস্ট (বুধবার) ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি অফিস বন্ধ থাকবে হবে।

সেপ্টেম্বর মাসে ৪ সেপ্টেম্বর (শুক্রবার) জন্মাষ্টমী উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। অক্টোবরে ২১ ও ২২ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষে (নবমী ও দশমী) দুই দিনের ছুটি থাকবে।

২০২৬ সালের ডিসেম্বর মাসে ১৬ ডিসেম্বর (বুধবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (শুক্রবার) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি অফিস বন্ধ থাকবে।

উল্লেখ্য, ইসলাম ধর্মের ছুটিগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল। এসব দিনের ছুটির দিন তারিখ পরিবর্তিত হতে পারে।

আরো দেখুন:

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৬

নিউজ ডেস্ক এডিটর

বার্তা বিভাগ: Teacher News BD

টিচার নিউজ এডিটর ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক বিষয়ক সংবাদ। বোর্ড-বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল সহ এমপিও তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।

মন্তব্য করুন

Follow Us