খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ

২০২৫-২০২৬ শিক্ষা বর্ষের খুলনা বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার সব ইউনিটের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। ২৯ ডিসেম্বর সোমবার ভর্তি ওয়েবসাইটে (https://apply.ku.ac.bd/) ভর্তি রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনকারী পরীক্ষার্থীরা ওয়েবসাইটে  লগইন করে ফলাফল দেখতে পারবেন।

ভর্তি রেজাল্ট দেখতে আবেদনকারীদের ইউজারনেম ও পাসওয়ার্ডের প্রয়োজন হবে। ভর্তিচ্ছুরা নিজ নিজ প্রোফাইল থেকে ভর্তি রেজাল্ট দেখতে পারবেন।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর দুই দিনব্যাপী  অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ পরীক্ষায় চারটি ইউনিটে ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ৮ হাজার ২৬৬ পরীক্ষার্থী।

আরো দেখুন:

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

নিউজ ডেস্ক এডিটর

বার্তা বিভাগ: Teacher News BD

টিচার নিউজ এডিটর ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক বিষয়ক সংবাদ। বোর্ড-বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল সহ এমপিও তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।

মন্তব্য করুন

Follow Us