স্থগিত অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার নতুন তারিখ

স্থগিত জুনিয়র অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, বৃত্তি পরীক্ষার সদস্য সচিব ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্থগিতকৃত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়।

৩১ ডিসেম্বরের স্থগিত অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার তারিখ

চলমান ৩১ ডিসেম্বর তারিখের বিজ্ঞান আর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাটি ৫ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ সোমবার যথাসময়ে অনুষ্ঠিত হবে।

৩০ ডিসেম্বর তারিখে প্রকাশিত ঢাকা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচী জানানো হয়েছে।

যে কারণে বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩১/১২/২০২৫ তারিখ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর এই কারণে ওই দিনের বৃত্তি পরীক্ষাটি স্থগিত করা হয়। তবে স্থগিতকৃত পরীক্ষা আগামী ০৫/০১/২০২৬ তারিখ সোমবার যথাসময়ে অনুষ্ঠিত হবে।

আরো দেখুন:

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৬

নিউজ ডেস্ক এডিটর

বার্তা বিভাগ: Teacher News BD

টিচার নিউজ এডিটর ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক বিষয়ক সংবাদ। বোর্ড-বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল সহ এমপিও তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।

মন্তব্য করুন

Follow Us