সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৬

২০২৬ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা (primary school holiday) প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রকাশিত ছুটির তালিকা অনুসারে ৬৪ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই প্রতিবেদন থেকে প্রাথমিকের ছুটির তালিকা দেখুন।

২০২৬ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা pdf

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৬ সালের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে। অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোঃ শামসুজ্জামান স্বাক্ষরিত ছুটির তালিকাটি ৩০/১২/২০২৫ খ্রি. তারিখে প্রকাশিত হয়।

প্রাথমিকের ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে প্রাথমিকের ছুটির আছে মোট ৬৪ দিন। এছাড়া সাপ্তাহিক শুক্রবার ও শনিবার প্রাথমিক বিদ্যালয় বরাবরের মত বন্ধ থাকবে। সে হিসাবে (৬৪ ছুটি+৫২ শুক্রবার+৫২ শনিবার)= ১৬৪ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। আর ক্লাস চলবে (৩৬৫-১৬৪)=১৯৭ দিন।

এবারের ছুটির তালিকায় দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় মোট ছুটি কমছে ১২ দিন। আর পবিত্র রমজানে এবার প্রায় তিন সপ্তাহ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে।

কলেজ ও মাদ্রাসায় পুরো রমজান জুড়ে ছুটি বহাল থাকলেও, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে এবারে রমজানের বেশীরভাগ সময়ে ক্লাস চলবে।

যেসব ছুটিতে প্রাথমিক বিদ্যালয় একটানা বন্ধ থাকবে

২০২৬ সালের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসের কারণে কেবলমাত্র ১ দিন করে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। তবে পবিত্র রমজান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতরসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ১৯ দিন বন্ধ থাকবে বিদ্যালয়। এই ছুটি চলবে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ-এই দুই মিলিয়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় ১২ দিন বন্ধ  থাকবে।
দুর্গাপূজায় ছুটি থাকবে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত। এসময় ৫ দিন বিদ্যালয় বন্ধ থাকবে।

সবশেষে শীতকালীন অবকাশ ও বড়দিন মিলিয়ে ছুটি থাকছে ১০ দিন। এই ছুটি চলবে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার সময়সূচী

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় পরীক্ষার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ১ম প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে ৫ থেকে ১৫ মে পর্যন্ত। ২য় প্রান্তিক ১৭ থেকে ২৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ৩য় প্রান্তিক মূল্যায়ন ১ থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এ ছাড়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে বলে ছুটির তালিকায় উল্লেখ করা হয়েছে।

প্রাইমারি স্কুলের ছুটির তালিকা ২০২৬ (primary school holiday 2026)

প্রাইমারি স্কুলের ছুটির তালিকার পিডিএফ কপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পিডিএফ ফরম্যাটে প্রকাশ করা হয়েছে। এখানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দেখার সুবিধার্থে ছুটির তালিকার ইমেজ কপি যুক্ত করা হয়েছে।

নিচের অনুচ্ছেদ থেকে ছুটির তালিকা দেখুন।

প্রাইমারি স্কুলের ছুটির তালিকা ২০২৬

আরো দেখুন:

প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন ২০২৬ (১ম-৫ম শ্রেণি)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পাঠ পরিকল্পনা ২০২৬

নিউজ ডেস্ক এডিটর

বার্তা বিভাগ: Teacher News BD

টিচার নিউজ এডিটর ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক বিষয়ক সংবাদ। বোর্ড-বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল সহ এমপিও তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।

মন্তব্য করুন

Follow Us