Madrasah December MPO: ২০২৫ সালের এমপিও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের চেক হস্তান্তর করা হয়েছে।
১ জানুয়ারি তারিখের পর থেকে বেতন-ভাতা উত্তোলন করা যাবে বলে, মাদ্রাসা অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০২৫ সালের মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের চেক হস্তান্তর
দেশের সকল এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে ডিসেম্বর মাসের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীগণ ডিসেম্বর মাসের বেতন-ভাতা ১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখের পর থেকে উত্তোলন করতে পারবেন।
নিচের অনুচ্ছেদে ডিসেম্বর মাসের এমপিও স্মারক নম্বর ও চেক ছাড়ের নোটিশ দেখুন।
স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১০৮ তারিখ: ০১-০১-২০২৬ খ্রিষ্টাব্দ।

Madrasah December MPO Sheet 2025 (মাদ্রাসা এমপিও শিট ২০২৫)
মাদ্রাসার ডিসেম্বর মাসের এমপিও শিটের কপি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের হোমপেজে পাওয়া যাবে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডিসেম্বরের এমপিও শিটের কপি আপলোড করা হয়নি। আমরা এই বিষয়ে তথ্য পেলে এই প্রতিবেদন থেকে জানাবো।
আরো দেখুন:

