প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। প্রাথমিক অধিদপ্তরের admit.dpe.gov.bd ওয়েবসাইটে পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে। পরীক্ষা ২ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত হবে।

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

প্রাথমিক বিদ্যালয়ের সহাকারী শিক্ষকদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। নিয়োগের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদকারীর নিজ জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ১ ঘন্টা আগে সকাল ৯:০০টার মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।নিচের লিংক থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

https://admit.dpe.gov.bd/applicant/login

উপরের লিংকে গিয়ে পরীক্ষার্থীর নিজ নিজ ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এছাড়া আবেদনকারীদের এসএসসি রোল, বোর্ড ও পাসের সাল দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ডাউনলোডকৃত প্রবেশপত্র প্রিন্ট কপি সংগ্রহে রাখতে হবে। পরীক্ষার সময় এই প্রবেশপত্র দেখাতে হবে। সাথে জাতীয় পরীক্ষার্থীর পরিচয়পত্র (মূল এনআইডি, স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে।

এর আগে প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে যথাসময়ে ০১৫১১-৬৬২২৬৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যা নিষিদ্ধ

প্রাথমিকের নিয়োগের লিখিত পরীক্ষার জন্য কিছু নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক ঘড়ি, যেকোনো ধরনের ইলেকট্রনিক বা কমিউনিকেটিভ ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব দ্রব্যাদি পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

আরো দেখুন:

সরকারি প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা

নিউজ ডেস্ক এডিটর

বার্তা বিভাগ: Teacher News BD

টিচার নিউজ এডিটর ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক বিষয়ক সংবাদ। বোর্ড-বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল সহ এমপিও তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।

মন্তব্য করুন

Follow Us