এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের বদলি বিষয়ে সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরীর চুক্তির অনুমতি প্রদান করা হয়েছে। যে কোন সময় চুক্তির পর শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করা হবে।
বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরিতে টেলিটকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিল মাউশি। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অনুমতি মিলেছে।
১২ জানুয়ারি সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে সফটওয়্যার তৈরির চুক্তির অনুমোদন দিয়ে মাউশিতে চিঠি পাঠানো হয়েছে। এদিকে চলতি জানুয়ারি মাসের মধ্যেই সংশোধিত বদলি নীতিমালা জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রনালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সংশোধিত বদলি নীতিমালা শিগগিরই জারি করা হবে। আমরা ফাইল তুলেছি। আগামী ২০ জানুয়ারির মধ্যে নীতিমালা জারি করা হবে। এরপর সফটওয়্যার তৈরি শেষ হলে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হবে।’
আরো দেখুন:
এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য না দিলে আইনি ব্যবস্থা
