২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন, পরীক্ষা ২১ এপ্রিল

২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। সকল বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু ২১ এপ্রিল তারিখ থেকে।

এসএসসি তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হবে ২০ মে তারিখে। এরপর ৭ জুন তারিখ থেকে এসএসসির ব্যবহারিক পরীক্ষা গ্রহণ শুরু হবে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষা শুরু ২১ এপ্রিল তারিখে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী সম্বলিত রুটিন প্রকাশ করেছে।

১৫ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (dhakaeducationboard.gov.bd), এসএসসি পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত রুটিনের পিডিএফ কপি বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এছাড়া এই প্রতিবেদনের নিচের অনুচ্ছেদ থেকে এসএসসির মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের রুটিনের অনুলিপি সংগ্রহ করা যাবে।

প্রকাশিত এসএসসির রুটিন অনুসারে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা গ্রহণ করা হবে।

সাধারণ ৯ বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা গ্রহণ শুরু হবে ২১ এপ্রিল থেকে। এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা চলবে ২০ মে ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত।

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৬ pdf (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ)

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন বলে জানানো হয়েছে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৬

আরো দেখুন:

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা কবে, জানানো শিক্ষা বোর্ড

মন্তব্য করুন