অনলাইন ও মোবাইলে এসএসসি দাখিল রেজাল্ট ২০২৫ দেখুন

২০২৫ সালের সকল শিক্ষা বোর্ডের এসএসসি দাখিল সমমান পরীক্ষার রেজাল্ট ১০ জুলাই তারিখ বৃহস্পতিবার দুপুর ২টার সময় প্রকাশ করা হবে।

এসএসসি সমমান পরীক্ষার্থীরা অনলাইন ও মোবাইল এসএসএস-এর মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। ঘরে বসে এসএসসি সমমান পরীক্ষার ফলাফল জানার নিয়ম দেখুন।

এসএসসি দাখিল রেজাল্ট ২০২৫: মোবাইল ও অনলাইনে ফলাফল দেখার নিয়ম

১০ জুলাই তারিখে দেশের সকল শিক্ষা বোর্ডের এসএসসি দাখিল সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। এদিন দুপুর ২:০০ ঘটিকার সময় এসএসসির ফল বোর্ড থেকে প্রকাশ করা হবে।

এসএসসি দাখিল সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর অনলাইন ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে ঘরে বসে পরীক্ষার্থীরা পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।

পরীক্ষার্থীর নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও বোর্ডের রেজাল্ট আর্কাইভ থেকে এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট অনলাইনে দেখা যাবে।

এছাড়া দেশের যে কোন স্থান থেকে পরীক্ষার্থীর রোল নাম্বার দিয়ে মোবাইল এসএমএস-এর মাধ্যমে সকল বোর্ডের রেজাল্ট সহজে জানা যাবে।

মার্কশিট নাম্বার সহ এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৫ দেখুন

ঢাকা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৫ (Dhaka Board SSC Result 2025)

অনলাইনে এসএসসি দাখিল পরীক্ষার ফলাফল দেখার নিয়ম

মোবাইল ও অনলাইনে ঘরে বসে এসএসসি পরীক্ষার ফলাফল পরীক্ষার্থীর নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে দেখা যাবে। এক্ষেত্রে বোর্ড ওয়েবসাইট ব্রাউজ করতে হবে। বোর্ডের ওয়েবসাইটের হোমপেজে রেজাল্ট দেখার লিংক পাওয়া যাবে।

শিক্ষা বোর্ডের রেজাল্ট আর্কাইভে ফলাফল দেখতে, পরীক্ষার্থীর নিজ নিজ রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন হবে। পরীক্ষার প্রবেশপত্রে  এসব তথ্য পাওয়া যাবে।

অনলাইনে বোর্ড রেজাল্ট আর্কাইভ থেকে এসএসসি ফলাফল দেখতে নিচের ওয়েবসাইট ব্রাউজ করুন।

http://www.educationboardresults.gov.bd/

উপরের ঠিকানাটি ব্রাউজ করলে নিচের ছবির মত এসএসসি ফলাফল সার্চ পাতাটি ওপেন হবে।

এসএসসি-দাখিল রেজাল্ট ২০২৫

উপরের রেজাল্ট সার্চ পাতাটি ওপেন হলে, এখানে পরীক্ষার নাম, বছর ও বোর্ড সিলেক্ট করতে হবে। এরপর পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নাম্বার লিখে ক্যাপচা সংখ্যার যোগফল লিখতে হবে।

সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলে পরীক্ষার্থীর নিজের এসএসসি দাখিল সমমান পরীক্ষার ফলাফল দেখা যাবে।

মোবাইল মেসেজে এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট দেখবেন যেভাবে

মোবাইল মেসেজে এসএসসি দাখিল সমমান পরীক্ষার রেজাল্ট ঘরে বসে দেখা যাবে। পরীক্ষার নাম, এসএসসি দাখিল বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল, বছর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস দেওয়া হলে ফিরতে মেসেজে ফল চলে আসবে।

যেমন: SSC<স্পেস>DHA<স্পেস>321245<স্পেস>2025 Send to 16222. এটা ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার মেসেজ ফরম্যাট। পরীক্ষার্থীর নিজের রোল নাম্বার এখানে পরিবর্তন করতে হবে।

পরীক্ষার্থী অন্য বোর্ডের হলে নিজ বোর্ডের ইংরেজী নামের প্রথম তিন অক্ষর পরিবর্তন করতে হবে।

দাখিল রেজাল্ট দেখার এসএমএস ফরম্যাট-

Dakhil<স্পেস>MAD<স্পেস>321245<স্পেস>2025 Send to 16222

কারিগরি বোর্ডের এসএসসি-দাখিল ভোকেশনাল রেজাল্ট দেখার মেসেজ ফরম্যাট-

SSC<স্পেস>TEC<স্পেস>321245<স্পেস>2025 Send to 16222

উপরের ফরম্যাটে মোবাইলে মেসেজ লিখে পাঠানো হলে, কিছু সময়ের মধ্যে ফিরতি মেসেজে রেজাল্ট দেখা যাবে।

মোবাইল মেসেজে রেজাল্ট দেখতে এসএমএস চার্জ প্রযোজ্য হবে। তাই মোবাইলে নির্দিষ্ট পরিমান ব্যালেন্স থাকতে হবে।

২০২৫ সালের সকল বোর্ডের এসএসসি দাখিল সমমান পরীক্ষার রেজাল্ট দেখতে সমস্যা হলে লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

যশোর বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৫: SMS ও অনলাইনে ফলাফল দেখুন

SSC-Dakhil Result 2025 By SMS: মোবাইলে এসএসসি-দাখিল রেজাল্ট

দাখিল রেজাল্ট দেখার নিয়ম ২০২৫ (অনলাইন ও মোবাইল এসএমএস)

তথ্যসূত্র-

শিক্ষা মন্ত্রণালয়

News Desks

News Desks

টিচার নিউজ ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক বিষয়ক সংবাদ। বোর্ড-বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল সহ এমপিও তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।

মন্তব্য করুন