NTRCA ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনের আবেদন গ্রহণ শুরু হবে ১০ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে। ৬৭ হাজারের বেশী পদে শিক্ষক নিয়োগ করবে এনটিআরসিএ।
৫ জানুয়ারি তারিখে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গণবিজ্ঞপ্তির তথ্য অনুসারে, শিক্ষক নিয়োগের আবেদন অনলাইনে করতে হবে। আবেদন করা যাবে ১০ জানুয়ারি হতে ১৭ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ রাত ১২টা পর্যন্ত।
আবেদনকারীদের বয়স হতে হবে ০৪ জুন ২০২৫ খ্রি. তারিখে সর্বোচ্চ ৩৫ বছর। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে ০৩ (তিন) বছর।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী, কর্মরত ইনডেক্সধারী শিক্ষকগণ সম পদে আবেদনের যোগ্য হবেন না।
এবারে মোট ৬৭ হাজার ২০৮টি পদে শিক্ষক নিয়োগ করা হবে। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১টি। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ এবং কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে।
শিক্ষক নিয়োগের যাবতীয় তথ্য এনটিআরসিএ ওয়েবসাইটে পাওয়া যাবে। পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসিএ এর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।
বিস্তারিত তথ্য জানতে নিচের বিজ্ঞপ্তি পড়ুন।

আরো দেখুন:
