ঢাকা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৫ (Dhaka Board SSC Result 2025)

২০২৫ সালের ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার রেজাল্ট (নাম্বার সহ) দেখুন। Check Dhaka Education Board SSC Result With Number Sheet 2025.

ঢাকা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৫ (Dhaka Education Board SSC Result 2025)

ঢাকা শিক্ষা বোর্ড সহ সকল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হবে। অনলাইনে, মোবাইল এসএমএস ও সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র থেকে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে।

ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট বোর্ডের নিজস্ব ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে দেখা যাবে। এছাড়া রেজাল্ট প্রদানকারী দুইটি সরকারি ওয়েবসাইট থেকে সরবরাহ করা হয়। এসব রেজাল্টের তথ্য সংরক্ষণ ও সরবরাহ করে টেলিটক বাংলাদেশ লিমিটেড।

নিচের দুই ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখা যাবে। মোবাইল মেসেজ (এসএমএস) দিয়ে কেবলমাত্র রোল নাম্বার দিয়ে এসএসসির রেজাল্ট দেখা যাবে। এছাড়া পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র থেকেও রেজাল্ট জানা যাবে।

অনলাইনে এসএসসি রেজাল্ট সরবরাহকারী ওয়েবসাইটের ঠিকানা-

https://eboardresults.com

http://www.educationboardresults.gov.bd

নিচের অনুচ্ছেদ থেকে eboardresults.com ওয়েবসাইট থেকে, ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানুন।

আরো জানুন:

এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ ২০২৫ (SSC Result)

BTEB Result 2025: SSC (Vocational) HSC (Voc-BM) Diploma

অনলাইনে ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

ঢাকা বোর্ডের ২০২৫ সালে প্রকাশিত এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে অনলাইনে নিচের ওয়েবসাইট ঠিকানায় যেতে হবে।

https://eboardresults.com/v2/home

উপরের ঠিকানাটি কপি করে আপনার ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন। কিছু সময়ের মধ্যে নিচের ছবির মত বোর্ড রেজাল্ট সার্চ পাতাটি ওপেন হবে।

ঢাকা বোর্ড এসএসসি রেজাল্ট দেখার সার্চ ফরম ২০২৫

এবার নিচের রেজাল্ট সার্চ ফরমে পরীক্ষার ও পরীক্ষার্থীর তথ্য দিয়ে, সবশেষের Get Result বাটনে ক্লিক করলে এইচএসসি রেজাল্ট মুহূর্তেই দেখা যাবে।

এবার জেনে নিন কোথায়, কোন কোন তথ্য নির্বাচন ও লিখে দিতে হবে।

  • Examination: এখানে পরীক্ষার্থীর পরীক্ষার নাম নির্বাচন করতে হবে। যেমন: SSC/Dakhil/Equivalent অপশনটি নির্বাচন করুন।
  • Board: পরীক্ষার্থীর নিজ বোর্ডের নাম নির্বাচন করুন। যেমন: Dhaka. পরীক্ষার্থী অন্য কোন বোর্ডের হলে সেই বোর্ড নির্বাচন করুন।
  • Year: পরীক্ষা যে সালের সে বছরটি নির্বাচন করুন। যেমন এবারের পরীক্ষা ২০২৫ সালের। তাই এখানে 2025 নির্বাচন করুন।
  • Result Type: পরীক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্ট দেখতে এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে পরীক্ষার্থীর নিজ নিজ রেজাল্ট দেখতে অবশ্যই Individual টাইপ নির্বাচন করুন। এই অপশনটি নির্বাচন করা হলে নতুন কয়েকটি অপশন সার্চ পাতায় যুক্ত হবে।
  • Registration: এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আবশ্যক। এটা না দিলে পরীক্ষার্থীর রেজাল্ট দেখা যাবে না।
  • Security Key (4 digits): এখানে দেখা ক্যাপচা সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে ডানের টেক্সটবক্সে সঠিকভাবে লিখুন। এখানে ভুল হলে এরর দেখা দিবে। তাই সতর্ক থাকুন।
  • Get Result: সবশেষে এই বাটনে ক্লিক করলে, কিছু সময় পর পরীক্ষার্থীর গ্রেড পয়েন্ট ও নাম্বার মার্কসীট সহ এসএসসি রেজাল্ট দেখা যাবে।

সতর্কতা: রেজাল্ট প্রকাশের দিন সার্ভার ব্যস্ত থাকার কারণে, রেজাল্ট দেখতে সাময়িক অসুবিধা হতে পারে। তাই ধৈর্য না হারিয়ে বারবার চেষ্টা করুন।

ঢাকা বোর্ড এসএসসি রেজাল্ট দেখার নিয়ম (Dhaka Board SSC Result 2025 By SMS)

মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে ঢাকা বোর্ডের প্রকাশিত এসএসসি রেজাল্ট জানা যাবে। যার অনলাইনে খুব বেশি দক্ষ নন, তারা খুব সহজে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন।

Mobile SMS (এসএমএস)এর মাধ্যমে রেজাল্ট পেতে পরীক্ষার্থীর যে তথ্যগুলোর প্রয়োজন হবে-

পরীক্ষার নাম, যেমন- SSC।

পরীক্ষার্থীর শিক্ষা বোর্ড এর নামের প্রথম তিন অক্ষর ইংরেজীতে, যেমন ঢাকা (DHAKA) বোর্ড হলে- DHA।

পরীক্ষার্থীর ইংরেজী সংখ্যায় রোল নম্বর, যেমন- 321245।

পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের বছর ইংরেজী সংখ্যায়, যেমন- 2025। এখানে লক্ষ্যনীয় যে, পরীক্ষাটি যে বছরের, পরীক্ষার সাল সে বছরের হবে।

পরীক্ষার্থীর সকল তথ্য সঠিক ফরম্যাটে লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যে কোন মোবাইল অপারেটর থেকে এই এসএমএস পাঠানো যাবে।

ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট দেখতে এসএমএস এর মেসেজ ফরম্যাট এর নমুনা দেখুন-

বিঃ দ্রঃ- এখানে ঢাকা বোর্ড এর একজন কল্পিত শিক্ষার্থীর নমুনা এসএমএস এর ফরম্যাট দেখানো হলো। এখানে পরীক্ষার্থীর নিজের রোল নাম্বার লিখতে হবে।

SSC<স্পেস>DHA<স্পেস>321245<স্পেস>2025 Send to 16222

এখানে <স্পেস> মানে ফাঁকা জায়গা যা দুটি শব্দ পাশাপাশি লিখতে মাঝখানে ব্যবহার করি।

সঠিক তথ্য দিয়ে সঠিক ফরম্যাটে এসএমএস পাঠানোর কিছুক্ষণের মধ্যে, ফিরতি এসএমএস এর মাধ্যমে কাঙ্খিত রেজাল্ট পাওয়া যাবে।

২০২৫ সালের ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে সমস্যা হলে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৫ (মার্কশীট নাম্বার সহ)

SSC Result 2025: অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

তথ্যসূত্র-

ঢাকা শিক্ষা বোর্ড

News Desks

News Desks

টিচার নিউজ ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক বিষয়ক সংবাদ। বোর্ড-বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল সহ এমপিও তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।

মন্তব্য করুন