Home » ভর্তি » এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অনলাইনে আবেদন শুরু হবে ৯ নভেম্বর থেকে। আবেদন চলবে ১১ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত। আবেদন ফি ১০০০/ টাকা।

এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ [aaub admission 2025]

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফএইটি) অনুষদের ৪টি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। একইসাথে উক্ত অনুষদে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের আকাশ বিজ্ঞানের একমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ভর্তির প্রাথমিক আবেদন ৯ নভেম্বর থেকে। আবেদন গ্রহণ চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে ১২:০০ ঘটিকা পর্যন্ত।

অনলঅইন আবেদন ও ভর্তি তথ্য পাওয়ার ঠিকানা: https://www.aaub.edu.bd/

বিএসসি এভিয়েশন ইঞ্জিনিয়ারিং এর যেসব প্রোগ্রামে ভর্তি করা হবে

বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস)।

বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স)।

বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস)।

বিএসসি ইন এয়ারক্রাফট্‌ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (আ্যাভিয়নিক্স)।

চারটি প্রোগ্রামে ৩০ জন করে মোট ১২০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। নিচের অনুচ্ছেদে বর্ণিত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা উক্ত কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এমএসসিতে যেসব প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে

এমএসসি ইন স্যাটেলাইট কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।

এমএসসি ইন স্পেস সিস্টেমস ইঞ্জিনিয়ারিং।

অ্যাভিয়েশন ম্যানেজমেণ্ট অনুষদ (স্নাতকোত্তর)

এমবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট।

অ্যাভিয়েশন স্ট্যাণ্ডার্ডাইজেশন, রেগুলেশন্স অ্যান্ড সেফটি অনুষদ (স্নাতকোত্তর)

এমএসসি ইন অ্যাভিয়েশন সেফটি অ্যান্ড অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন।

এলএলএম  ইন ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস ‘ল’।

বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা

যে সকল ছাত্র-ছাত্রী বিজ্ঞান বিভাগ হতে ২০২২ বা ২০২৩ সালের মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় এবং বিজ্ঞান বিভাগ হতে ২০২৪ বা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে সর্বমোট জিপিএ ৯.০০ সহ উপরোক্ত পরীক্ষাসমূহের প্রতিটিতে গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে সর্বনিম্ন জিপিএ 8.৫০ প্রাপ্ত হয়েছেন।

ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতার বিস্তারিত জানতে নিচের অনুচ্ছেদে যুক্ত ভর্তি বিজ্ঞপ্তি দেখুন।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ

ভর্তির জন্য প্রাথমিক আবেদনপত্র পূরণ ৯ নভেম্বর  থেকে ১১ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত।

টেলিটক সিমের মাধ্যমে ১০০০/= টাকা (এসএমএস চার্জ ব্যতিত) পরিশোধ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে প্রকাশ করা হবে।

ভর্তির প্রবেশপত্র উত্তোলন করা যাবে ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ২৬ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:০০ ঘটিকা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর সকাল ১০:০০ ঘটিকা হতে ১২:০০ ঘটিকা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও লালমনিরহাটে।

ভর্তি আবেদন ফি ও পরিশোধের তারিখ

স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম সমূহে ভর্তির জন্য আবেদন ফরমের সর্বমোট ফি ১০০০ (এক হাজার) টাকা টেলিটক সিমের মাধ্যমে ৪ ডিসেম্বর ২০২৫ রাত ১১৫৯ ঘটিকার মধ্যে জমা দিতে হবে।

এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার 2025

এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি সার্কুলারের অনুলিপি এই প্রতিবেদনের নিচের অনুচ্ছেদে যুক্ত করা হয়েছে। আবেদন করার আগে ভর্তি সার্কুলার ভালোভাবে পড়ে নিন।

বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার 2025

২০২৫ সালের এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষার তারিখ ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি [nu admission 2025]

তথ্যসূত্র-

AAUB ওয়েবসাইট।

One Comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।