ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষার তারিখ ২০২৫

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে ২৯ অক্টোবর থেকে।
ঢাবির সকল ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত। এবারে ৫ ইউনিটে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনার্স ১ম ভর্তি পরীক্ষার তারিখ ২০২৫
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), অনার্স ১ম বর্ষ ভর্তি প্রক্রিয়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
অনলাইনে ঢাবির ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে ২৯ অক্টোবর থেকে। ভর্তি আবেদন গ্রহণ করা হবে ১৬ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর থেকে।
এবারের ৫ ইউনিটে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এছাড়া ৪ বছর মেয়াদি অনার্স ভর্তি পরীক্ষার নতুন নামকরণ হয়েছে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে, ২০২৫ সালে অনুষ্ঠিতব্য ভর্তি প্রক্রিয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। ঢাবির আন্ডারগ্রাজুয়েট (অনার্স) ভর্তি পরীক্ষার সময়সূচি নিচের অনুচ্ছেদে দেখুন।
আরো জানুন:
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ২০২৫ (এমবিবিএস ১ম বর্ষ)
ঢাবি অনার্স ভর্তি পরীক্ষার তারিখ ২০২৫ (সকল ইউনিট)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ২৯ অক্টোবর দুপুর ১২টায় ভর্তি আবেদন শুরু হবে। ঢাবির অনার্স ভর্তি আবেদন গ্রহণ করা হবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
২৪ নভেম্বর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
ঢাবির আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নিচের অনুচ্ছেদ থেকে দেখুন।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে।
ব্যবসায় শিক্ষা ইউনিট-এর ভর্তি পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে।
চারুকলা ইউনিট-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) ২৯ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে।
আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্নের মানবন্টন ও সময়
কলা, বিজ্ঞান ও বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের, সময় ৯০ মিনিট। এর মধ্যে MCQ ৬০ নম্বরের, সময় থাকবে ৪৫ মিনিট। লিখিত পরীক্ষা ৪০ নম্বরের ৪৫ মিনিট সময়ে অনুষ্ঠিত হবে।
ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ সময় ও মানবন্টন সম্পর্কে বিস্তারিত জানুন।
আইবিএ ব্যতিত সকল ইউনিটের পরীক্ষা সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য ৪টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চারুকলা ব্যতিত সকল ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ১ ঘন্টা ৩০ মিনিট।
চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী প্রশ্নের জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
২০২৫ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা সম্পর্ক কোন প্রশ্ন থাকলে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
এমআইএসটি (mist) ভর্তি বিজ্ঞপ্তি 2025 (আন্ডারগ্রাজুয়েট)
তথ্যসূত্র-