এমআইএসটি (mist) ভর্তি বিজ্ঞপ্তি: পরীক্ষা ২৬ নভেম্বর ২০২৫

এমআইএসটি (mist) ভর্তি বিজ্ঞপ্তি (শিক্ষাবর্ষ ২০২৫-২০২৬) প্রকাশ করা হয়েছে। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আন্ডার গ্রাজুয়েট (স্নাতক) পর্যায়ে ভর্তির আবেদন করা যাবে ২৬ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত।

এবারও এমআইএসটিতে দ্বিতীয়বার ভর্তি আবেদনের সুযোগ রাখা হয়েছে। তবে লিখিত পরীক্ষায় তাদের ৫% নম্বর কাটা যাবে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (mist) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬

এমআইএসটি আন্ডারগ্রাজুয়েট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি আবেদন শুরু হবে ২ নভেম্বর থেকে। আবেদন করা যাবে ২৬ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির অনলাইন আবেদন করা যাবে।

আবেদনকারীদের মধ্য হতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১৫ ডিসেম্বর তারিখে প্রকাশ করা হবে

ভর্তি ফি এ-ইউনিট ১২০০/= (এক হাজার দুই শত) টাকা।

এ+বি ইউনিট ১৪০০/= (চৌদ্দ শত) টাকা।

আবেদনের ওয়েবসাইট ঠিকানা: https://www.mist.ac.bd

আরো জানুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষার তারিখ ২০২৫

mist আন্ডার গ্রাজুয়েট ভর্তির যোগ্যতা

২০২২-২০২৩ সালের এসএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 4.0 (৪র্থ বিষয় ব্যতীত)।

২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি সমমান বিজ্ঞান বিভাগের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি এই চারটি বিষয়ে মোট জিপিএ 18.0/20 হতে হবে।

আরো বিস্তারিত ভর্তির যোগ্যতা দেখুন নিচের যুক্ত বিজ্ঞপ্তি থেকে।

এমআইএসটি ভর্তি পরীক্ষার তারিখ ও নম্বরবণ্টন

এমআইএসটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে। ভর্তি পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে।

MIST Written Admission Test:

Engineering at 10:00 am – 01:00 pm, 27 December 2025 (Saturday).

Architecture at 10:00 am – 01:00 pm and 03:00 pm – 05:00 pm, 27 December 2025 (Saturday).

এ-ইউনিট: ২০০ নম্বর (Written) এবং সময়: ৩ ঘণ্টা ।

এ-ইউনিটে যেসব বিষয় থেকে প্রশ্ন হবে তার নম্বরবণ্টন।  গণিত (৮০ নম্বর), পদার্থবিজ্ঞান (৬০ নম্বর), রসায়ন (৪০ নম্বর) ও ইংরেজি (২০ নম্বর)।

বি ইউনিট: ড্রয়িং এর উপর আরো ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ২ ঘন্টা।

শুধুমাত্র ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর মেধাতালিকা প্রকাশ করা হয়।

নিচের এমআইএসটি ভর্তি বিজ্ঞপ্তি হতে বিস্তারিত জানুন।

এমআইএসটি ভর্তি বিজ্ঞপ্তি

mist ভর্তি বিজ্ঞপ্তি

এমআইএসটি (mist) ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আরো জানার থাকলে আমাদের লিখে জানাতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মেডিকেল কলেজ ভর্তি ২০২৫ ( MBBS Admission 2025)

তথ্যসূত্র-

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

নিউজ ডেস্ক এডিটর

বার্তা বিভাগ: Teacher News BD

টিচার নিউজ এডিটর ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক বিষয়ক সংবাদ। বোর্ড-বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল সহ এমপিও তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।

মন্তব্য করুন

Follow Us