বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ (আবেদন ও পরীক্ষার তারিখ)

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে ১০ নভেম্বর থেকে। ভর্তি পরীক্ষা ৯ জানুয়ারি তারিখ হতে অনুষ্ঠিত হবে।

বিইউপি স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৫ (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস)

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) ১ম বর্ষ স্নাতক সম্মান ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৫ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে, ভর্তির অনলাইন আবেদন ও লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে, প্রতিটি অনুষদের ভর্তির আবেদনের বিষয় ও লিখিত পরীক্ষার দিন-তারিখ প্রকাশ করা হয়।

বিইউপির ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ১০ নভেম্বর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯, ১০ ও ১৬ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে। ঢাকার কেন্দ্রে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনলাইনে আবেদন ও ভর্তি তথ্য পাওয়ার ঠিকানা: https://admission.bup.edu.bd/

উল্লেখ্য, এবারে নতুন মেডিকেল স্টাডিজ নামে নতুন একটি অনুষদ যুক্ত করা হয়েছে। মোট পাঁচ অনুষদে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।

আরো জানুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি তথ্য (সার্কুলার) ২০২৫

BUP ভর্তি আবেদন ও লিখিত পরীক্ষার তারিখ

এবারের বিইউপির ভর্তি প্রক্রিয়ায় ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

১০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা ৯ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিনে বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত নেওয়া হবে।

১৬ জানুয়ারি ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিজনেস স্টাডিজ অনুষদের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে মেডিকেল স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এবার ভর্তি পরীক্ষা শুধু ঢাকা শহরের কেন্দ্রে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ভর্তির মৌখিক পরীক্ষা ঢাকায় বিইউপির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বিইউপি স্নাতক সম্মান ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি সংগ্রহ করতে এখানে ক্লিক করুন

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিইউপি অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে, আমাদের কাছে লিখুন

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মেডিকেল কলেজ ভর্তি ২০২৫ (এমবিবিএস ১ম বর্ষ)

তথ্যসূত্র-

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

নিউজ ডেস্ক এডিটর

বার্তা বিভাগ: Teacher News BD

টিচার নিউজ এডিটর ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক বিষয়ক সংবাদ। বোর্ড-বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল সহ এমপিও তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।

মন্তব্য করুন

Follow Us