২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ অনার্স ভর্তির মেধা তালিকা বা ভর্তি রেজাল্ট প্রকাশের মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।
শিক্ষার্থীদের এসএসসি-এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ পয়েন্ট ও পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলে মেধাতালিকা প্রকাশ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির মেধা তালিকা রেজাল্ট প্রকাশের পদ্ধতি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনার্স ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দুই পরীক্ষার ফলাফল ও পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষা জিপিএ পয়েন্ট যুক্ত করে ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হবে। প্রয়োজন হলে প্রাপ্ত নম্বর ও বয়স বিবেচনা করে ভর্তির মেধা তালিকা প্রণয়ন করা হবে।
কোন একটি কলেজের মেধা তালিকা ও বিষয় বন্টন করা হবে নিচের পদ্ধতিতে।
অনার্স ভর্তির মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তিতে নিম্নোক্তভাবে মেধাতালিকা প্রণয়ন করা হবে।
ক) মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পাশ নম্বর হবে ৩৫। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোন শিক্ষার্থীর মেধা তালিকা/কোটার মেধা তালিকা প্রণয়ন করা হবে না।
খ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে যথাক্রমে ৪০% ও ৬০% হিসাবে ১০০ নম্বর ও MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরসহ সর্বমোট ২০০ (দুইশত) নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয় পছন্দক্রম অনুসারে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে।
গ) একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর মেধাস্কোর এক হলে সেক্ষেত্রে নিম্নলিখিত ক্রমানুসারে মেধাক্রম প্রণয়ন করা হবে:
i) ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যার বেশী হবে।
ii) এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA- এর ৪০% (৪র্থ বিষয় ব্যতীত) ও এইচ.এস.সি./সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA- এর ৬০% (৪র্থ বিষয় ব্যতীত) এর যোগফল যার বেশী হবে।
iii) এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৪০% (৪র্থ বিষয়সহ) ও এইচ.এস.সি./সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৬০% (৪র্থ বিষয়সহ) এর যোগফল যার বেশী হবে।
iv) এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম এক হয়, সেক্ষেত্রে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে।
ঘ) এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে ১ম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে ২য় মেধা তালিকা, কোটার মেধা তালিকা এবং ১ম ও ২য় রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে। উল্লেখ্য যে, এ ভর্তি কার্যক্রমে ৩য় রিলিজ স্লিপে আবেদন করার কোন সুযোগ থাকবে না।
আরো জানুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
অনার্স ভর্তির মেধা তালিকার রেজাল্ট দেখার নিয়ম
সংশ্নিষ্ট কলেজের User ID, Password ও OTP ব্যবহার করে বিষয় ভিত্তিক মেধা তালিকা দেখা যাবে।
আবেদনকারীরা ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে ভর্তির মেধা তালিকা দেখতে পারবেন।
এছাড়া আবেদনকারী শিক্ষার্থীরা SMS এর মাধ্যমে প্রকাশিত মেধা তালিকার রেজাল্ট দেখতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে ভর্তি মেধাতালিকা জানতে মোবাইল মেসেজে nu<space>athn<space>roll no টাইপ করে 16222 নম্বরে Send করতে হবে।
অথবা আবেদনকারী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজ থেকেও মেধা তালিকার ফলাফল জানতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিচের ভর্তি নির্দেশীকার অংশ বিশেষ থেকে ভর্তির মেধা তালিকা ও বিষয় নির্বাচন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি মেধা তালিকা রেজাল্ট প্রকাশের পদ্ধতি সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ ট্রান্সফার হওয়ার নিয়ম [NU TC Rules]
তথ্যসূত্র-

