২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবণ্টন প্রকাশ করা হয়েছে। ১০০ নম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় থাকবে ১ ঘন্টা ১৫ মিনিট।
এমবিবিএস ও বিডিএস ১ম বর্ষের ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল। ৩০ অক্টোরব ২০২৫ খ্রি. তারিখে এই নীতিমালা https://dgme.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের ভর্তি নীতিমালায় ভর্তির পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবণ্টন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
এবারে মেডিকেল ও ডেন্টালের (এমবিএস-বিডিএস) ভর্তি পরীক্ষা একই দিনে ও একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। তাই একই সিলেবাসে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
এইচএসসি সমমানের সিলেবাসে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। ভর্তির লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের। ১০০টি প্রশ্নের প্রতিটিতে ১ নম্বর করে থাকবে। পরীক্ষার সময় থাকবে ১ ঘন্টা ১৫ মিনিট।
জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থ ১৫, ইংরেজী ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুনাবলী মূল্যায়ন ১৫ নম্বর থাকবে।
এবারেও ভর্তির লিখিত পরীক্ষায় ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। আর ৪০ নম্বরের নিচে প্রাপ্তদের ফেল হিসাবে গন্য করা হবে।
এ বিষয়ের ভর্তি নীতিমাল থেকে বিস্তারিত জানুন।

আরো দেখুন:

