২০২৬ সালের এইচএসসি পরীক্ষা চলতি বছরের জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে। জাতীয় নির্বাচন ও পবিত্র রমজানের কারণে পরীক্ষা কিছুটা পিছিয়ে জুনে অনুষ্ঠিত হবে।
সকল বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। বোর্ডের তথ্য মতে, এইচএসসি সমমান পরীক্ষা ২০২৬ সালের জুন মাসের শেষ সপ্তাহের দিকে অনুষ্ঠিত হবে।
এইচএসসির ফরম ফিলাপ ১১ মার্চ ২০২৬ খ্রি. তারিখ থেকে শুরু হবে। এর আগে ১ মার্চ থেকে ফরম ফিলাপের কতা বলা হলেও পরবর্তীতে ফরম ফিলাপের সময়সূচির পরিবর্তন করা হয়েছে।
এইচএসসি সমমানের টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারি মাসের অনুষ্ঠিত হবে। আর টেস্টের ফলাফল দিতে হবে ফরম ফিলাপের আগে।
২০২৬ সালের এইচএসসি সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে অনিয়মিত এবং গত বছরের ফেল করা ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করা হবে।
জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের কারণে স্বাভাবিক সময়ের থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা কিছুটা সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
আরো দেখুন:
