২০২৬ সালের সরকারি বেসরকারি কলেজ ছুটির তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)। কলেজ ছুটির তালিকা অনুসারে মোট ৭২ কার্যদিবস প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কলেজ বার্ষিক ছুটির তালিকা ২০২৬ PDF (সরকারি বেসরকারি)
দেশের সকল সরকারি বেসরকারি কলেজের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে শিক্ষা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে কলেজ ছুটির তালিকা প্রকাশ করা হয়। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আঃ কুদ্দুস কলেজ ছুটির প্রজ্ঞাপন জারি করেন।
প্রকাশিত ছুটির তালিকা অনুসারে, মোট ৭২ কার্যদিবস কলেজ বন্ধ থাকবে। এছাড়া সাপ্তাহিক ছুটি হিসাবে বন্ধ থাকবে শুক্র ও শনিবার। তবে জাতীয় দিবসসমূহে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসগুলো পালন করতে হবে। যেমন- ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ ও ১৬ই ডিসেম্বর ক্লাস বন্ধ থাকলেও দিবসগুলো পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কলেজের ছুটির তালিকায় একাডেমিক কার্যক্রমের সময়সূচী নির্ধারণ করে দেওয়া হয়েছে। উল্লেখিত সময অনুসারে একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি, পরীক্ষা ও ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।
২০২৬ সালের কলেজের একাডেমিক কার্যক্রমের সময়সূচী
কলেজ ছুটির প্রজ্ঞাপনে অনুযায়ী একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হবে ১৫ জুন এবং ক্লাস শুরু হবে ১ জুলাই।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৫ জুন এবং ফল প্রকাশ করতে হবে ১৬ জুলাইয়ের মধ্যে।
দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু করতে হবে। নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে মার্চ মাসে।
সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা ২০২৬ PDF
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা পিডিএফ ফরম্যাটে প্রকাশ করা হয়েছে। পাঠকের সুবিধার্থে তালিকাটি ইমেজ কপি নিচের অনুচ্ছেদে যুক্ত করা হয়েছে। প্রয়োজনে নিজের কাছে সংরক্ষণ করুন।


২০২৬ সালের কলেজ ছুটির তালিকা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
ছুটির তালিকা: ২০২৬ সালের যেসব দিনে সরকারি অফিস বন্ধ
নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৬
তথ্যসূত্র-
