SMS Format HSC 2025 Result: মোবাইল মেসেজে এইচএসসি রেজাল্ট ২০২৫

HSC Alim Result 2025 By Mobile SMS Format (All Board): মোবাইল এসএমএস-এর মাধ্যমে সকল বোর্ডের ২০২৫ সালের এইচএসসি আলিম সমমান রেজাল্ট দেখুন।

২০২৫ সালের এইচএসসি আলিম সমমান পরীক্ষার রেজাল্ট ১৬ অক্টোবর সকাল ১০টার সময় প্রকাশ করা হবে। বোর্ড সূত্রে এইচএসসি রেজাল্ট প্রকাশের তারিখের বিষয়টি জানা গেছে।

HSC Alim Result 2025 By SMS Format: মোবাইল মেসেজে এইচএসসি আলিম রেজাল্ট ২০২৫

২০২৫ সালের সকল বোর্ডের এইচএসসি আলিম সমমান রেজাল্ট মোবাইল ফোন ব্যবহার করে, এসএমএস (SMS) এর মাধ্যমে খুব সহজে জানা যাবে।

ইন্টারনেট সংযোগ নেই এমন মোবাইল ফোন থেকেও, এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট প্রকাশের সাথে সাথে পরীক্ষার্থীর নিজ নিজ ফলাফল দেখা যাবে।

রেজাল্ট প্রকাশের দিন যারা অনলাইনে সার্ভার জটিলতায় রেজাল্ট দেখতে পাচ্ছেন না, তারা খুব সহজে মুহুর্তের মধ্যে এইচএসসির রেজাল্ট জানতে পারেন।

এছাড়া প্রি-রেজিস্ট্রেশন এর মাধ্যমে আগে থেকে এসএমএস করে রাখলে, রেজাল্ট প্রকাশের সাথে সাথে ফিরতি এসএমএস-এ এইচএসসি আলিম সমমান রেজাল্ট জানা যাবে।

আরো জানুন:

HSC-Alim 2025 Result: এইচএসসি-আলিম রেজাল্ট দেখার নিয়ম

HSC Result 2025 (All Board): অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

এইচএসসি আলিম পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন দেখার নিয়ম

মোবাইল এসএমএস-এর মাধ্যমেও এইচএসসি আলিমের সব বিষয়ে মোট কত নম্বর পেয়েছেন তা জানতে পারবেন। এছাড়া বিষয় ও পত্র ভিত্তিক প্রাপ্ত জিপিএ গ্রেড পয়েন্ট ও মোট প্রাপ্ত জিপিএ এখান থেকে জানা যাবে।

রেজাল্ট প্রকাশের কিছু সময় পর থেকে মোবাইল মেসেজে বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বরপত্র বা মার্কসীট দেখা যাবে।

এইচএসসি আলিম রেজাল্ট দেখার মোবাইল এসএমএস ফরম্যাট দেখুন

নিচের অনুচ্ছেদে সকল বোর্ডের এইচএসসি-আলিম ও সমমান পরীক্ষার রেজাল্ট দেখার এসএমএস ফরম্যাট এর নমুনার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

যে কোন অপারেটরের সিম যুক্ত মোবাইল ফোন থেকে, ২০২৪ সালের এইচএসসি-সমমান রেজাল্ট এসএমএস-এর মাধ্যমে দেখা যাবে।

মোবাইল ফোনের মেসেজে রেজাল্ট পেতে যে তথ্যগুলোর প্রয়োজন হবে-

১। পরীক্ষার নাম, যেমন- HSC অথবা Alim।

২। পরীক্ষার্থীর শিক্ষা বোর্ড এর নামের প্রথম তিন অক্ষর ইংরেজীতে, যেমন ঢাকা (DHAKA) বোর্ড হলে- DHA। অন্য কোন বোর্ড হলে, সে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর। (নিচের অনুচ্ছেদে সকল বোর্ডের নামের প্রথম তিন অক্ষর উল্লেখ করা হয়েছে)।

৩। পরীক্ষার্থীর ইংরেজী সংখ্যায় রোল নম্বর, যেমন- 321245। এখানে পরীক্ষার্থীর নিজ রোল নাম্বর লিখতে হবে। পরীক্ষার্থীর প্রবেশপত্র দেখে লিখতে হবে।

৪। পরীক্ষায় অংশগ্রহণের বছর ইংরেজী সংখ্যায়, যেমন- 2025।

৫। পরীক্ষার্থীর উপরোক্ত তথ্য সঠিক ফরম্যাটে লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যে কোন মোবাইল অপারেটর থেকে এই এসএমএস পাঠানো যাবে।

মোবাইল ফোনে এইচএসসি আলিম সমমান রেজাল্ট-২০২৫ পেতে এসএমএস এর সঠিক ফরম্যাট এর নমুনা দেখুন

এখানে ঢাকা বোর্ড এর একজন কল্পিত শিক্ষার্থীর নমুনা এসএমএস এর ফরম্যাট দেখানো হলো।

HSC<স্পেস>DHA<স্পেস>321245<স্পেস>2025 Send to 16222

এখানে <স্পেস> মানে ফাঁকা জায়গা যা দুটি শব্দ পাশাপাশি লিখতে মাঝখানে ব্যবহার করি।

যেমন: HSC DHA 321245 2025 send 16222.

মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার রেজাল্ট দেখার মেসেজ ফরম্যাট।

HSC<>MAD<>ROLL<>YEAR & SEND TO 16222.

কারিগরি বোর্ডের এইচএসসি (ভোকেশনাল) বিএম/বিএটি ও ডিপ্লোমা ইন কমার্স রেজাল্ট দেখার মেসেজ ফরম্যাট।

HSC<>TEC<>ROLL<>YEAR & SEND TO 16222

সঠিক তথ্য দিয়ে সঠিক ফরম্যাটে এসএমএস পাঠানোর কিছুক্ষণের মধ্যে, ফিরতি এসএমএস এর মাধ্যমে কাঙ্খিত রেজাল্ট পাওয়া যাবে।

বাংলাদেশের সকল বোর্ডের ইংরেজী নামের প্রথম তিন অক্ষর

নিচের অনুচ্ছেদে দেশের ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ইংরেজী নামের প্রথম তিন অক্ষর উল্লেখ করা হলো।

এসএমএস ফরম্যাটে পরীক্ষার্থীর নিজ বোর্ডের নামের জায়গায় নিচের অনুচ্ছেদে বর্ণিত বোর্ডের তিন অক্ষরের নাম ইংরেজীতে লিখুন।

ঢাকা শিক্ষা বোর্ড: DHA

চট্টগ্রাম শিক্ষা বোর্ড: CHI

রাজশাহী শিক্ষা বোর্ড: RAJ

যশোর শিক্ষা বোর্ড: JES

সিলেট শিক্ষা বোর্ড: SYL

কুমিল্লা শিক্ষা বোর্ড: COM

দিনাজপুর শিক্ষা বোর্ড: DIN

বরিশাল শিক্ষা বোর্ড: BAR

ময়মনসিংহ শিক্ষা বোর্ড: MYN

মাদ্রাসা শিক্ষা বোর্ড: MAD

কারিগরি শিক্ষা বোর্ড: TEC

২০২৫ সালের এইচএসসি আলিম সমমান পরীক্ষার রেজাল্ট মোবাইল ফোনের এসএমএস-(SMS)এর মাধ্যমে দেখতে অসুবিধা হলে, আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার বরুন।

আরো দেখুন:

মার্কশীট (নাম্বার) সহ এইচএসসি-আলিম রেজাল্ট ২০২৫ দেখুন (সকল বোর্ড)

রোল নাম্বার দিয়ে আলিম-এইচএসসি রেজাল্ট ২০২৫ দেখার নিয়ম জানুন

Dhaka Board HSC Result 2025: ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৫

তথ্যসূত্র-

Education Board Bangladesh.

নিউজ ডেস্ক এডিটর

বার্তা বিভাগ: Teacher News BD

টিচার নিউজ এডিটর ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক বিষয়ক সংবাদ। বোর্ড-বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল সহ এমপিও তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।

“SMS Format HSC 2025 Result: মোবাইল মেসেজে এইচএসসি রেজাল্ট ২০২৫”-এ 3-টি মন্তব্য

মন্তব্য করুন

Follow Us