২০২৫ সালের সকল বোর্ডের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করেছে দেশের সকল শিক্ষা বোর্ড।
১৬ অক্টোবর তারিখে এইচএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ঢাকা বোর্ডে চেয়ারম্যান ফলাফল প্রকাশের তারিখের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এইচএসসি, HSC ভোকেশনাল ও আলিম ফলাফল প্রকাশের তারিখ ২০২৫
২০২৪ সালের সাধারণ বোর্ডের এইচএসসি, কারিগরি বোর্ডের HSC ভোকেশনাল ও মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।
সকল বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর তারিখ সকাল ১০টায় প্রকাশ করা হবে। এবারও অনলাইনে ও মোবাইল মেসেজে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি ফলাফল প্রকাশের তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন। এবারের এইচএসসি সমমান পরীক্ষায় ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।
আরো জানুন:
এইচএসসি নাম্বার সহ মার্কশিট রেজাল্ট ২০২৫ (hsc result marksheet)
রোল নাম্বার দিয়ে আলিম-এইচএসসি রেজাল্ট ২০২৫ দেখার নিয়ম জানুন
এইচএসসি আলিম সমমান পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
এইচএসসি আলিম সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশের অনুষ্ঠান উদ্বোধনের পর হতে অনলাইন ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে একযোগে সকল বোর্ডের রেজাল্ট দেখা যাবে।
অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে ও নির্ধারিত মেসেজ ফরম্যাটে এসএমএস করে সকল বোর্ডের রেজাল্ট দেখা যাবে।
অনলাইনে http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পরীক্ষার রেজাল্ট দেখা যাবে।
এছাড়া পরীক্ষার ফল প্রকাশের পর SMS-এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে এইচএসসি রেজাল্ট সংগ্রহ করা যাবে-
HSC Board name ( first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ:
HSC Dha 123456 2025 Send to 16222.
লক্ষ্য করুন: পরীক্ষার্থীর রোল নম্বরের জায়গায় নিজের রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখতে হবে। অন্য বোর্ডের রেজাল্ট দেখতে শুধুমাত্র বোর্ডের নামের প্রথম তিন অক্ষর পরিবর্তন করতে হবে।
২০২৫ সালের এইচএসসি-আলিম ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ সম্পর্কে আরো জানতে লিখতে পারেন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
HSC Result 2025: অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
SMS Format HSC 2025 Result: মোবাইল মেসেজে এইচএসসি রেজাল্ট
Dhaka Board HSC Result 2025: ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৫
তথ্যসূত্র-

