মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫ [ফলাফল দেখার নিয়ম]

২০২৫ সালের মেডিকেল ভর্তি রেজাল্ট ১৪ ডিসেম্বর তারিখে প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মেডিকেল ভর্তি ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের result.dghs.gov.bd ওয়েবসাইট থেকে, এমবিবিএস ১ম মেধাতালিকার ভর্তি ফলাফল দেখার নিয়ম জানুন।

মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫ [ dghs mbbs result pdf 2025]

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ১৪ ডিসেম্বর তারিখে প্রকাশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ।

১৩ ডিসেম্বর তারিখে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, মেডিকেল ভর্তি রেজাল্টের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এবার ১ লাখ ২২ হাজার ৬৩২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। শনিবার সব কিছু প্রস্তুত করা হবে। ইনশাআল্লাহ রোববার ফল প্রকাশ হতে পারে।’

স্বাস্থ্য অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে (http://dgme.portal.gov.bd/) এমবিবিএস ভর্তির ১ম মেধাতালিকার ফলাফল প্রকাশ করা হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১ম মেধাতালিকা পিডিএফ কপি, অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সরাসরি সংগ্রহ করা যাবে।

এছাড়া যে সব শিক্ষার্থী মেডিকেল ভর্তির লিখিত পরীক্ষায় কমপক্ষে ৪০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তাদের মেধা তালিকা বা মেধা স্কোর দেখা যাবে।

আরো জানুন:

মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে, জানানো স্বাস্থ্য অধিদপ্তর

যেভাবে দেখা যাবে মেডিকেল ভর্তি ফলাফল (মেধাস্কোর) 2025

রেজাল্ট প্রকাশের পর মেডিকেল কলেজ ভর্তির ফলাফল (মেধাস্কোর) দেখা যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিম্নোক্ত ভর্তি ওয়েবসাইট থেকে।

https://result.dghs.gov.bd/

উপরের ঠিকানাটিতে ক্লিক করলে নিচের ছবির মত সার্চ পাতা ওপেন হবে।

মেডিকেল ভর্তির মেধাস্কোর রেজাল্ট 2025

উপরের ছবির মত সার্চ পাতাটি ওপেন হলে ভর্তির পরীক্ষার রোল নম্বর লিখে Result বাটনে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে ভর্তির মেধাস্কোর নম্বর জানা যাবে।

এমবিবিএস ভর্তি পরীক্ষার ১ম মেধাতালিকার রেজাল্ট দেখার নিয়ম

২০২৫ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত মেডিকেল কলেজের ভর্তির রেজাল্ট প্রকাশ করা হবে ১৪ ডিসেম্বর তারিখে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রকাশিত ১ম মেধাতালিকার ফলাফল দুইভাবে জানা যাবে।

এক. অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের ভর্তি ওয়েবসাইট থেকে।  ওয়েবসাইট ব্রাউজ করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাতালিকার পিডিএফ কপি সংগ্রহ করা যাবে।

দুই. মেডিকেল ভর্তি ফলাফল প্রকাশের পর ভর্তি আবেদনে দেওয়া মোবাইল নম্বরে, এসএমএস এর মাধ্যমে মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল জানিয়ে দেওয়া হবে।

Medical College MBBS Admission Result 2025 (PDF Download)

সরকারি মেডিকেল কলেজ ভর্তির মেধাতালিকার ফল প্রকাশের পর অধিদপ্তরের ওয়েবসাইট থেকে রেজাল্টের পিডিএফ কপি ডাউনলোড করা যাবে।

উল্লেখ্য, মেডিকেল রেজাল্ট প্রকাশের পর চান্স প্রাপ্তদের তালিকার পিডিএফ কপি এখানে যুক্ত করা হবে।

২০২৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশের বিষয়ে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবণ্টন ২০২৫

তথ্যসূত্র-

স্বাস্থ্য অধিদপ্তর

নিউজ ডেস্ক এডিটর

বার্তা বিভাগ: Teacher News BD

টিচার নিউজ এডিটর ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক বিষয়ক সংবাদ। বোর্ড-বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও ফলাফল সহ এমপিও তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।

মন্তব্য করুন

Follow Us